উদ্দীপকে উল্লিখিত বরকত শিল্প গ্রুপ-এ বর্তমানে কর্মী ও কর্মকর্তাদের জন্য কোন ধরনের প্রেষণা পদ্ধতি চালু আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বরকত শিল্প গ্রুপ-এ বর্তমানে কর্মী ও কর্মকর্তাদের জন্য আর্থিক প্রেষণা পদ্ধতি চালু আছে। এ পদ্ধতিতে কর্মীদের অর্থ সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা দেওয়া হয়। অর্থের মাধ্যমে কর্মীরা অভাব পূরণ করতে পারে। তাই তারা কাজের প্রতি উৎসাহী হয়। ন্যায্য বেতন, বোনাস, চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা প্রভৃতি আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। উদ্দীপকে 'বরকত শিল্প গ্রুপ'-এর কর্মকর্তা ও কর্মীরা প্রতি বছর ৫% বর্ধিত হারে বেতন পায়। এছাড়া তারা পরিবহন সেবা পেয়ে থাকে। এ সুবিধাগুলো আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে একদিকে কর্মীদের বেতন বাড়ে। আবার পরিবহন খরচও কমে। ফলে তারা আর্থিকভাবে সামর্থ্যবান হয়। তাই বলা যায়, বর্তমানে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কর্মী ও কর্মকর্তাদের আর্থিক উপায়ে প্রেষণা দেয়
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বরকত শিল্প গ্রুপ-এ বর্তমানে কর্মী ও কর্মকর্তাদের …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর