প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা নিরসনে করণীয় হলো অনার্থিক উপায়ে প্রেষণা দেওয়া। এ ধরনের প্রেষণায় কর্মীদের কাজে উৎসাহী করার জন্য অর্থের বাইরেঅন্যান্য উদ্দীপক (Motivator) ব্যবহৃত হয়। কাজের সুষ্ঠু পরিবেশ, চাকরির নিরাপত্তা, উত্তম ব্যবহার, স্বীকৃতি ও প্রশংসা প্রভৃতি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। এর ফলে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে।উদ্দীপকে বরকত শিল্প গ্রুপ-এর কর্মকর্তা ও কর্মীদের আর্থিক প্রেষণা দেওয়া হয়। কিন্তু দেখা যায়, প্রতিষ্ঠানটির কর্মীরা কম আলোতে কাজ করছে। এছাড়া তারা সুপারভাইজারের ব্যবহারেও অসন্তুষ্ট।বরকত শিল্প গ্রুপ-এর কর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ নেই। এতে কর্মীরা তাদের কাজ সঠিকভাবে করতে পারে না। তাই কার্যক্ষেত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা উচিত। এতে অনুকূল পরিবেশ পেয়ে কর্মীরা সুস্থ থাকবে। আবার তাদের কাজও দ্রুত সম্পন্ন করতে পারবে। অন্যদিকে প্রতিষ্ঠানটির কর্মীরা সুপারভাইজারের খারাপ আচরণে অসন্তুষ্ট। তাই কর্তৃপক্ষের উচিত কর্মীদের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করা। এতে কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়বে। আর অনুকূল কাজের পরিবেশ ও উত্তম ব্যবহার অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। এগুলো নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির সমস্যার সমাধান হবে। সুতরাং, বরকত শিল্প গ্রুপ-এর সমস্যা সমাধানে কর্মীদের অনার্থিক উপায়ে প্রেষণা দেওয়া উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর