উদ্দীপকের উপস্থাপনা-১ ও উপস্থাপনা-২ দ্বারা নির্দেশিত যোগাযোগ পদ্ধতিগুলোর তুলনামূলক সুবিধা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের উপস্থাপনা- ১ দ্বারা লিখিত যোগাযোগ ও উপস্থাপনা- ২ দ্বারা মৌখিক যোগাযোগ পদ্ধতি নির্দেশ করা হয়েছে। যোগাযোগের লিখিত পদ্ধতিতে শব্দ ও বাক্য লিখে তথ্য জানানো হয়। এ যোগাযোগের তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। তবে প্রাপক কম শিক্ষিত হলে অনেক সময় যোগাযোগের বিষয় বুঝতে পারে না। আর মৌখিক যোগাযোগে সরাসরি কথা বলার মাধ্যমে তথ্য বিনিময় করা হয়। এতে প্রাপক সহজে যোগাযোগের বিষয় বুঝতে পারে। তবে পরবর্তী প্রয়োজনে এ যোগাযোগের তথ্য ব্যবহার করা যায় না। উদ্দীপকের ১নং উপস্থাপনায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তাদের উপস্থিতির বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। আর উপস্থাপনা-২নং এ মোবাইল ফোনে কথোপকথন ও সাক্ষাৎকার দেখানো হয়েছে। আর এ দু'টি ব্যবস্থা যথাক্রমে লিখিত ও মৌখিক যোগাযোগের অন্তর্গত। ১নং উপস্থাপনার বিষয়বস্তু শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে। তারা লিখিত বিজ্ঞপ্তি বারবার পড়ার সুযোগ পাবে। আর পরবর্তী প্রয়োজনে এ. লিখিত তথ্যটি ব্যবহার করতে পারবে। তবে কোনো শিক্ষার্থীর শব্দজনিত সমস্যা থাকলে সে নাও বুঝতে পারে। আর ২নং উপস্থাপনার সাক্ষাৎকারে সরাসরি কথা বলে যোগাযোগের বিষয় বোঝা যাবে। তবে এ যোগাযোগের তথ্য পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। আর মোবাইল ফোনে কথা বলার সময় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এতে যোগাযোগের বিষয়বস্তু নাও বোঝা যেতে পারে। সুতরাং, অবস্থা ও সুবিধা বিবেচনায় লিখিত অথবা মৌখিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উপস্থাপনা-১ ও উপস্থাপনা-২ দ্বারা নির্দেশিত যোগাযোগ পদ্ধতি…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর