জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটি হলো নমনীয়তার নীতি, যা উদ্দীপকের আলোকে যৌক্তিক।এ নীতি অনুযায়ী চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্য অভিমুখী করা হয়। সমন্বয় কাজকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। এতে পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজে খাপ খাওয়ানো যায়।উদ্দীপকের জনাব তারেক 'ব্লু ওশান' নামক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি সব বিভাগের প্রধানদের সাথে পরামর্শ করে যৌথ সিদ্ধান্ত নেন। কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন। এছাড়া কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে থাকেন।জনাব তারেক নমনীয়তার নীতি অনুসরণ করায় সহজেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। এতে যেকোনো সমস্যার দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যায়। আবার, কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। ফলে যেকোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কাজগুলোর মধ্যে সমন্বয় করা যায়। আর সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ ব্যবস্থা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়ক। সুতরাং, ব্লু ওশান প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের নমনীয়তার নীতি অনুসরণ করা সম্পূর্ণ যুক্তিযুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর