উদ্দীপকের 'ব্লু ওশান' প্রতিষ্ঠানটি সমন্বয়ের 'সুসংহত পরিকল্পনা' পূর্বশর্তটি পূরণ করেছে।এতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীর পরিকল্পনার মধ্যে মিল রাখা হয়। পরিকল্পনায় মিল না থাকলে কাজের মধ্যে সমন্বয় করা যায় না। এতে প্রতিষ্ঠানের কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়।উদ্দীপকের জনাব তারেক 'ব্লু ওশান' নামক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি উৎপাদন, অর্থ, ক্রয় ও বিক্রয় বিভাগের প্রধানদের সাথে পরামর্শ করে সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেন। এতে সব বিভাগের অবস্থা বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন করা যায়। ফলে বিভাগগুলোর পরিকল্পনায় মিল রাখা সম্ভব হয়। এছাড়া, এক বিভাগের পরিকল্পনা বাস্তবায়নে অন্য বিভাগের সাহায্যের প্রয়োজন হয়। এতে বিভাগগুলোর কাজে সঠিক সমন্বয় হয়। তাই বলা যায়, সুসংহত পরিকল্পনা পূর্বশর্তটি অনুসরণ করে ব্লু ওশান প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে।