উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি।এ নীতি অনুযায়ী একজন কর্মীর আদেশদাতা হবেন মাত্র একজন ব্যক্তি। এতে একজন ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তন প্রয়োজনীয় আদেশ, উপদেশ ও পরামর্শ নেবে। আবার সে তার ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।উদ্দীপকের ইউনুস একটি কলেজের বিভাগীয় সহকারী হিসেবে কাজ করে। একই সাথে তাকে কলেজের অন্য পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ করতে হয়। পরীক্ষা কমিটির প্রধান তাকে বিভিন্ন সময় আদেশ দেন। এতে সে বিভাগের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে না। একই সাথে দুই ধরনের কাজের নির্দেশনার ফলে সে নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। কিন্তু এক পক্ষের আদেশ অনুযায়ী কাজ করলে এ সমস্যা হতো না। এ ব্যবস্থা আদেশের ঐক্য নীতিকে অনুসরণ করে না। সুতরাং, আদেশের ঐক্য নীতির লঙ্ঘনে ইউনুস নির্ধারিত কাজ করতে ব্যর্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে বলে তুমি মনে করো? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর