বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কনিষ্ঠ নির্বাহী সংগ্রহের যে উৎস বিবেচনা করা হয়েছে উদ্দীপকের আলোকে এর তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কনিষ্ঠ নির্বাহী সংগ্রহ বাহ্যিক উৎস বিবেচনা করা হয়েছে। প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক। ফলে অসংখ্য প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। নতুন চিন্তা ধারার সমাগম হয়। প্রশাসনিক জটিলতার হ্রাস পায়। গতিশীলতার সৃষ্টি হয় ও জ্ঞানের আদান-প্রদান হয়। পরস্পর জ্ঞানের বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। নতুন কর্মীরা প্রতিষ্ঠানের চাহিদা সহজে বুঝতে পারে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মীদের জ্ঞানের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে গতিশীলতা বৃদ্ধি পায়। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কনিষ্ঠ নির্বাহী সংগ্রহের …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর