"ব্যবসায় পরিকল্পনায় তথ্যের সঠিক ব্যবহার করে মি. মামুন ব্যবসায়ে সফল হয়েছেন" -উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: 'ব্যবসায় পরিকল্পনায় তথ্যের সঠিক ব্যবহার করে মি. মামুন ব্যবসায়ে সফল হয়েছেন'- উক্তিটি যথার্থ।কার্যকর পরিকল্পনা প্রণয়নের অন্যতম পূর্বশর্ত হলো পর্যাপ্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নকারীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। সঠিক তথ্যের ওপরই পরিকল্পনার কার্যকারিতা নির্ভর করে। উদ্দীপকের মি. মামুন সাভারে একটি গেঞ্জি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা, ক্রেতার চাহিদা, কাঁচামালের প্রাপ্যতা সম্পর্কে সঠিকভাবে জানেন। এসব তথ্যের সঠিক বিশ্লেষণের পর উৎপাদন ব্যবস্থাপককে প্রয়োজনীয় নির্দেশ দেন। এতে বছর শেষে কারখানাটির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়।ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যৎ ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা করতে হয়। তাই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সঠিক উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করতে হয়। মি. মামুনও গেঞ্জি তৈরির কারখানা স্থাপনের আগে বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন। এক্ষেত্রে প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা বিশ্লেষণ করায় তিনি উত্তম পরিকল্পনা প্রণয়ন করতে পারেন। ফলে পরিকল্পনাটির বাস্তবায়ন সহজ হয়। আর কারখানাটির উৎপাদিত গেঞ্জি বিক্রি করে মি. মামুন লাভবান হন। সুতরাং, সঠিক তথ্যের ব্যবহারে ব্যবসায় পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্ভব হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবসায় পরিকল্পনায় তথ্যের সঠিক ব্যবহার করে মি. মামুন ব্যবসায়ে সফল …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর