সাংগঠনিক পর্যায়ভিত্তিক হিসেবে উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপক 'বিভাগীয় পরিকল্পনা' প্রণয়ন করেন।এ ধরনের পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিচালনায় ব্যবহৃত হয়। এক্ষেত্রে নিজ নিজ বিভাগের লক্ষ্য অর্জনের জন্য আলাদা পরিকল্পনা প্রণয়ন করা হয়। যেমন: মানবসম্পদ বিভাগ কর্তৃক নির্ধারিত শ্রমিক-কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ সংক্রান্ত পরিকল্পনা বিভাগীয় পরিকল্পনার আওতাভুক্ত।উদ্দীপকের মি. মামুন কারখানা প্রতিষ্ঠার প্রথম বছরে এক লক্ষ গেঞ্জি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ও উৎপাদন ব্যবস্থাপককে নির্দেশ দেন। এতে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের যাবতীয় উপকরণের সমন্বয় করেন। এরপর তিনি নির্দিষ্ট প্রক্রিয়ায় উৎপাদনের কর্মপন্থা ঠিক করেন। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক মূল লক্ষ্যের আলোকে নিজের বিভাগের পরিকল্পনা নির্ধারণ করেন। এ পরিকল্পনাটি শুধু উৎপাদন বিভাগ সংশ্লিষ্ট। এতে নিজস্ব বিভাগের কাজ সম্পাদন সহজ হয়। এভাবে বিভাগ অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হলো বিভাগীয় পরিকল্পনা। সুতরাং, লক্ষ্যমাত্রা অর্জনে উৎপাদন ব্যবস্থাপক বিভাগীয় পরিকল্পনা ব্যবহার করেন।