উদ্দীপকে মি. কামাল বাহ্যিক উৎস থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেন
যখন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ না করে অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা হয় তখন সে উৎসকে বাহ্যিক উৎস বলা হয়। এর মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মী পাওয়া যায়।
মি. কামাল তার নতুন প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত হিসাবরক্ষণ কর্মকর্তা খুঁজছেন। প্রতিষ্ঠানের ম্যানেজার পুরানো প্রতিষ্ঠানের অভিজ্ঞ এক ব্যক্তিকে নিয়োগের কথা বললেন। মি. কামাল এতে সম্মত হন। নতুন প্রতিষ্ঠানে কিছুসংখ্যক কনিষ্ঠ নির্বাহী নিয়োগের জন্য পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি টানিয়ে দিতে ম্যানেজারকে নির্দেশ দেন। যা বাহ্যিক উৎস।
তাই বলা যায়,তিনি বাহ্যিক উৎস থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেন।