সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উত্তর: সাইফুর রহমান ব্যবস্থাপনার সংগঠন কার্যের সাথে জড়িত। সংগঠন বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মানবীয় ও অমানবীয় উপাদান সংগ্রহ, একত্রীকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণ করাকে বোঝায়। এর মাধ্যমে কর্মীদের পারস্পরিক সম্পর্ক নির্দিষ্ট করা হয়। উদ্দীপকের সাইফুর রহমান নাইন-স্টার গ্রুপের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কাজের প্রকৃতি অনুযায়ী কার্য বিভাজন করেন। তিনি কর্মীদের দায়িত্ব প্রদানের সাথে সাথে কর্তৃত্বও প্রদান করেন। এছাড়া প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করে কর্মীদের ওপর অর্পিত দায়িত্বের খোঁজ-খবরও রাখেন। এর ফলে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজ সহজে করতে পারেন। সুতরাং, সাইফুর রহমানের এ কাজের দ্বারা প্রতিষ্ঠানে কর্মীদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয়, তা ব্যবস্থাপনার সংগঠন কাজের আওতাভুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর