সুরমা সিমেন্ট কোম্পানির অধস্তন কর্মীদের অসন্তোষ ও ক্ষোভের সম্ভাব্য কারণ বিশ্লেষণ করো।
উত্তর: বিভাগীয় ব্যবস্থাপক নিয়োগ নিয়ে সুরমা সিমেন্ট কোম্পানিতে কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। উদ্দীপকের সুরমা সিমেন্ট কোম্পানি বাহ্যিক উৎস হতে উৎপাদন বিভাগে ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ কর্মীদের মূল্যায়ন করেনি। এ অবস্থায় অভ্যন্তরীণ অধস্তন কর্মীরা তাদের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে। প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগে অনেক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োজিত রয়েছেন। সেক্ষেত্রেও সুরমা সিমেন্ট কর্তৃপক্ষ ব্যবস্থাপক নিয়োগে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের বিবেচনায় নেননি। শূন্যপদ পূরণের জন্য তারা বাহ্যিক উৎসকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে নতুন ব্যবস্থাপকের সুরমা সিমেন্ট কোম্পানির উৎপাদন সম্পর্কে ধারণা না-ও থাকতে পারে, যা কর্মীদের ক্ষোভ ও অসন্তোষের কারণ হতে পারে। তাই বলা যায়, অভ্যন্তরীণ কর্মীদের বিবেচনা না করে বাহ্যিক উৎস হতে উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগই সুরমা সিমেন্ট কোম্পানির অধস্তন কর্মীদের অসন্তোষ ও ক্ষোভের সম্ভাব্য কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুরমা সিমেন্ট কোম্পানির অধস্তন কর্মীদের অসন্তোষ ও ক্ষোভের সম্ভাব্য …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর