সুরমা সিমেন্ট কোম্পানি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করছে? বর্ণনা করো।
উত্তর: সুরমা সিমেন্ট কোম্পানি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করেছে। বাহ্যিক উৎস বলতে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করাকে বোঝায়। বিজ্ঞপ্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান, ইন্টারনেট, জব ফেয়ার ইত্যাদি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। উদ্দীপকের সুরমা সিমেন্ট কোম্পানিটি উৎপাদন বিভাগের বিভাগীয় ব্যবস্থাপকের শূন্যপদ পূরণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ আবেদনকারীদের মধ্য হতে একজনকে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ সুরমা সিমেন্ট কোম্পানিটি ব্যবস্থাপক নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরের কাউকে নিয়োগ দেয়নি। সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের বাইরে থেকে নিয়োগ দেয়া হয়েছে, যা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নামে পরিচিত। সুতরাং বলা যায়, সুরমা কোম্পানি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুরমা সিমেন্ট কোম্পানি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করছে? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর