উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপে যে নেতৃত্ব গ্রহণ করা হয়েছে তা হলো স্বৈরাচারী নেতৃত্ব, এটি প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক বলে আমি মনে করি। স্বৈরাচারী নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের কাছে রাখে এবং ইচ্ছামতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভূতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করতে চান। তাছাড়া কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্তটি স্বৈরাচারী নেতৃত্বেরই প্রতিফলন। প্রতিষ্ঠানটি প্রথম দিকে যে নেতৃত্ব অনুসরণ করে তাতে কর্মীদের ভিতর অলস ও অবহেলার প্রবণতা দেখা যায়। সেজন্য ব্যবস্থাপক পরবর্তীতে প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে সম্পাদন করার জন্য স্বৈরাচারী নেতৃত্ব অনুসরণ করতে চান। এর ফলে কর্মীরা নেতার নির্দেশে কার্যসম্পাদনে বাধ্য থাকবে। কাজের চাপ ও শাস্তির ভয়ে তারা দ্রুত কার্যসম্পাদন করবে। নেতার কর্তৃত্বও প্রতিষ্ঠানে বজায় থাকবে। সুতরাং, পরবর্তীতে যে পদক্ষেপ নেয়া হয়েছে প্রতিষ্ঠানে তা অত্যন্ত যুক্তিযুক্ত হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর