উদ্দীপকে চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মাসুদ নিরাপত্তার চাহিদা অর্থাৎ দ্বিতীয় স্তরের অভাববোধ করছেন।
জৈবিক চাহিদা পূরণের পর কর্মীদের নিরাপত্তার চাহিদা দেখা দেয়। এ পর্যায়ে কর্মীরা তাদের চাকরির স্থায়িত্ব চায়। নিজের ও পরিবারের নিরাপত্তা চায়।
উদ্দীপকের মাসুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করেন। তিনি বেতন ও আনুষঙ্গিক ভাতা বাবদ প্রায় সাত হাজার টাকা পান, যার দ্বারা তার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে। তবে তার চাকরির নিরাপত্তা নেই। অস্থায়ী বলে ভবিষ্যতে কী করবেন তা নিয়ে তিনি চিন্তিত। এ অবস্থায় মানসিকভাবে অসন্তুষ্ট হয়ে তিনি প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন না, যা মাসলোর প্রেষণা তত্ত্বের নিরাপত্তার চাহিদার পরিপন্থী। তাই বলা যায়, চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মাসুদের নিরাপত্তার চাকরির চাহিদার অভাব রয়েছে।