উদ্দীপকে পদোন্নতি প্রদানে জনাব তানজিমুল কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব তানজিমুল প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি অনুসরণ করেছেন। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দানে কর্মীর চাকরির মেয়াদ বিবেচনা করে বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হয়। পদ্ধতিগতভাবে এটি অন্য সকল পদোন্নতির চেয়ে সহজ। উদ্দীপকে জনাব তানজিমুল ইসলাম কানাডা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশে ফিরে পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি. এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেন। এজন্য তিনি প্রতিষ্ঠানে কর্মীদের নিয়োগের সময় বিবেচনা করে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করেছেন। সুতরাং তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি দানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি পদ্ধতিটি ব্যবহার করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পদোন্নতি প্রদানে জনাব তানজিমুল কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ব…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর