প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মরতাদের পদোন্নতির ক্ষেত্রে তানজিমুল সাহেবের কী করা উচিত বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে তানজিমুল সাহেবের জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করা উচিত। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মীর চাকরিকাল ও যোগ্যতা উভয় বিবেচনা করা হয়। এ ধরনের পদোন্নতির ক্ষেত্রে কর্মীর যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠত্বকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। উদ্দীপকে তানজিমুল ইসলাম কানাডা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশে ফিরে পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি. এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করলেন। এতে যোগ্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠত্ব বা শুধু যোগ্যতাকেই যদি পদোন্নতির একমাত্র মাপকাঠি হিসেবে গণ্য করা হয়, সেক্ষেত্রে ব্যবস্থাপনাকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তরা দক্ষতার সাথে কাজ চালিয়ে নিতে পারেন না। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দেয়া সত্ত্বেও যোগ্যতাসম্পন্ন কর্মীরা দক্ষতার সাথে তাদের কাজ সম্পাদন করতে না পারায় প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। এ অবস্থায় তানজিমুল ইসলামের উচিত প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি চালু করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মরতাদের পদোন্নতির ক্ষেত্রে তানজিমুল…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর