উদ্দীপকে বর্ণিত সায়মা লি. কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সায়মা লি, কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করে থাকে। কার্যভিত্তিক সংগঠন হলো ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে একেক বিভাগের জন্য একেক জন বিশেষজ্ঞ নিয়োগ করা। এর ফলে প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কার্যাবলি সম্পাদন করা যায়। উদ্দীপকে সায়মা লি. একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী কয়েকটি ভাগে বিভক্ত করে। অতঃপর প্রত্যেকটি বিভাগের দায়িত্ব একেক জন বিশেষজ্ঞের ওপর অর্পণ করে। বিশেষজ্ঞ কর্মীর ওপর দায়িত্ব থাকায় প্রাতিষ্ঠানিক কাজ অধিকতর দক্ষতার সাথে সম্পাদিত হয়। ফলে কর্মী উন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। বিভাগ অনুযায়ী কার্য ভাগ করা কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের সায়মা লি. কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সায়মা লি. কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে থাকে? ব…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর