সায়মা লি. কোম্পানি-এর উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: সায়মা লি. কোম্পানি-এর উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত যথার্থ বলে আমি মনে করি। কোম্পানির নির্বাহীদের সহযোগিতা করার জন্য তাদের অধীনস্থ যে কর্মী নিয়োগ দেয়া হয় তাকে উপদেষ্টা বলে। উপদেষ্টা প্রতিষ্ঠানের কাজগুলো দক্ষতার সাথে সম্পাদন করতে সহযোগিতা করে থাকেন। উদ্দীপকের সায়মা লি. একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। কিন্তু প্রতিষ্ঠানের কাজের মান বাড়াতে কোম্পানি উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিতে উপদেষ্টা নিয়োগের পরেও কর্তৃত্ব নির্বাহীর হাতে ন্যস্ত থাকবে। উপদেষ্টা শুধু প্রধান নির্বাহীকে সহায়তা করবেন, তার কোনো সিদ্ধান্ত গ্রহেণর ক্ষমতা নেই। তবে উপদেষ্টা নিয়োগ দেয়ায় কোম্পানির কার্যভার যেমন লাঘব হবে তেমনি সমস্যার দ্রুত সমাধানও সম্ভব হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের কাজের মান বাড়াতে কোম্পানিতে উপদেষ্টা নিয়োগের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অবশ্যই যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সায়মা লি. কোম্পানি-এর উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর