উদ্দীপকের আলোকে সঠিক পরিকল্পনা প্রণয়নের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: মি. সাহেদ রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থানান্তরের যে পরিকল্পনা করেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। একটি উত্তম পরিকল্পনা কাজের অর্ধেকের সমান। উত্তম পরিকল্পনায় উপায়-উপকরণের বাস্তবভিত্তিক তথ্য সংগৃহীত থাকে। পরিকল্পনা বাস্তবায়নে কোন কাজ, কখন, কীভাবে, কার দ্বারা, কীসের দ্বারা করা হবে এ সম্পর্কিত বাস্তবভিত্তিক ধারণা থাকতে হয়। উদ্দীপকের মি. সাহেদ ভবিষ্যত পরিস্থিতি চিন্তা না করে সিলেট শহরে একটি জুস কারখানা স্থাপন করেন। আম রাজশাহীতে বেশি উৎপাদিত হয়। তাই তিনি ভবিষ্যতে তার ব্যবসায় রাজশাহীতে স্থানান্তরের চিন্তা করেছেন। মি. সাহেদ প্রথমে সিলেট শহরে জুস কারখানা স্থাপনে কাঁচামাল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন নি। তাই তিনি লোকসানের সম্মুখীন হন। কিন্তু পরবর্তীতে রাজশাহী শহরে জুস কারখানা স্থানান্তরের চিন্তা করেন। তিনি যথাযথাভাবে তথ্য সংগ্রহ করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই বলা যায়, মি. সাহেদের রাজশাহীতে জুস কারখানা স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণ যোক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সঠিক পরিকল্পনা প্রণয়নের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর