উদ্দীপকের প্রথম ক্ষেত্রে তিনি প্রকৃতিভেদে কোন ধরনের পরিকল্পনার অনুসরণ করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম ক্ষেত্রে জনাব মিলন প্রকৃতিভেদে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন। একই পরিকল্পনা বারবার অনুসরণ করাই হলো স্থায়ী পরিকল্পনা। একই ধরনের সমস্যা মোকাবিলার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বারবার ব্যবহৃত হয়। উদ্দীপকের জনাব মিলন একই ধরনের নীতি ও কৌশল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কর্মীরাও তার সাথে সঙ্গতি রেখে চলেন। তিনি তার প্রতিষ্ঠানে বারবার পরিকল্পনা নিতে চান না। তাই তিনি একই ধরনের পরিকল্পনা অনুসরণ করেন। ফলে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে, যা স্থায়ী পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব মিলন প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ক্ষেত্রে তিনি প্রকৃতিভেদে কোন ধরনের পরিকল্পনার অনুস…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর