প্রতিযোগিদের মোকাবিলায় জনাব মিলন পরবর্তীতে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: প্রতিযোগিদের মোকাবিলায় জনাব মিলন পরবর্তীতে একার্থক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, এবং তা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথার্থ। একার্থক পরিকল্পনা বলতে যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য সাধন বা একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে বোঝায়। এ পরিকল্পনা একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় এবং উদ্দেশ্য অর্জনের সাথে সাথে তা বাতিল হয়ে যায়। উদ্দীপকের জনাব মিলন সফল জুতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। প্রতিষ্ঠানে প্রথমে তিনি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন। পরবর্তীতে পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে তিনি পরিকল্পনায় পরিবর্তন সাধন করেন, যা একার্থক পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে জনাব মিলনের একার্থক পরিকল্পনাটি সহায়তা করবে। এ পরিকল্পনার মাধ্যমে তিনি ভোক্তাদের বিচার বিশ্লেষণ করে পণ্য উৎপাদনের সুযোগ পাবেন। এতে নতুন নতুন গ্রাহক তার পণ্যের প্রতি আকৃষ্ট হবে, যা জনাব মিলনকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথার্থ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিদের মোকাবিলায় জনাব মিলন পরবর্তীতে যে ধরনের পরিকল্পনা গ্রহণ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর