ব্যবস্থাপক মাসুদকে যেভাবে আশ্বাস দিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ব্যবস্থাপক মাসুদকে যেভাবে প্রেষণা দিয়েছেন তা যথার্থ হয়েছে। প্রেষণা দানের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠান বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে। প্রেষণার গুরুত্বপূর্ণ উপায় হলো চাকরির নিরাপত্তা প্রদান। উদ্দীপকের মাসুদ চাকরির স্থায়িত্বের নিশ্চয়তার কথা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে বলেন। ব্যবস্থাপক তাকে ৬ মাস দক্ষতার সাথে কাজ করলে চাকরি স্থায়ী হবে বলে জানান। এর ফলে মাসুদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে থাকেন। ব্যবস্থাপক মাসুদকে প্রেষণার ক্ষেত্রে চাকরির নিরাপত্তা প্রদানের কৌশলটি অবলম্বন করেছেন। অনার্থিক প্রেষণার ফলে তার চাহিদার পূর্ণতা পেলে তিনি উৎসাহিত হবেন। তিনি কার্যক্ষেত্রে মনোযোগী হবেন এবং কাজে গতিশীলতা আসবে। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আস্থাও সৃষ্টি হবে। তাই বলা যায়, ব্যবস্থাপক মাসুদকে যেভাবে প্রেষণার আশ্বাস দিয়েছেন তা যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপক মাসুদকে যেভাবে আশ্বাস দিয়েছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর