জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে- তুমি কি এ মত সমর্থন করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে-আমি এটি সমর্থন করি। নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীসমূহই হলো আর্থিক হিসাব বিবরণী। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এসব হিসাব বিবরণীর বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে জনাব নাবিল বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সারা বছরের সম্ভাব্য বিক্রয় কত একক হতে পারে, তার বিক্রয় মূল্য কত হবে, খরচ কী কী হতে পারে- এভাবে সম্ভাব্য আয়-ব্যয়ের একটা হিসাব দাঁড় করান। বছরের শুরুতেই প্রণয়নকৃত এ ব্যবস্থা তার পরবর্তী সময়ের কার্যমূল্যায়নে সহায়তা করবে। পরবর্তীতে ছয় মাস পরে তিনি একবার তার আয় ও ব্যয় হিসাব অনুযায়ী হচ্ছে কি না মূল্যায়ন করে কার্যক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনেন। বছর শেষে তিনি বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান। এতে কার্যে কোনো ত্রুটি-বিচ্যুতি বা হিসাবে গরমিল থাকলে সাথে সাথে সংশোধনের ব্যবস্থা নেয়া সম্ভব হয়। পূর্ব থেকে হিসাব পরিকল্পনা থাকায় তার নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে সুবিধা হয়। তাই বলা যায়, জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে-এ মত সমর্থনযোগ্য।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর