জনাব নাবিল বছরের শুরুতে কী ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছেন? তা বর্ণনা করো।
উত্তর: জনাব নাবিল বছরের শুরুতে যে ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছেন তা হলো বাজেট। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। বাজেটের আলোকে পরিকল্পনা গ্রহণ করলে কাজ সহজেই সম্পাদন করা যায়। এতে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত হয়। উদ্দীপকের জনাব নাবিল বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সারা বছরের সম্ভাব্য বিক্রয় কত একক হতে পারে, তার বিক্রয়মূল্য কত হবে, খুচরা বিক্রি হতে পারে এভাবে সম্ভাব্য আয়-ব্যায়ের হিসাব করেন। এখানে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সংখ্যায় প্রকাশ করা হয়েছে। যা বাজেটের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, জনাব নাবিলের বছরের শুরুতে প্রণয়নকৃত নিয়ন্ত্রণ ব্যবস্থাটি বাজেট।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব নাবিল বছরের শুরুতে কী ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছেন? ত…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর