উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোর ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোর ধরন হলো কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন হলো প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব একেকজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করা। উদ্দীপকে জনাব মুগ্ধ ও স্নিগ্ধ প্রতিষ্ঠিত একটি কোম্পানিতে হিসাব ও অর্থবিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তারা তাদের অধীনস্থ কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করেছেন। এভাবে তারা বিভাগ অনুযায়ী কার্য ভাগ করেন। যা বিভাগ অনুযায়ী কর্মীদের কার্য সম্পাদনে আগ্রহ বাড়িয়ে দেয় এবং কাজ সহজ করে তোলে। বিভাগ অনুযায়ী কাজ ভাগ করা কার্যভিত্তিক সংগঠন কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোটি একটি কার্যভিত্তিক সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোর ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর