উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলি সঠিকভাবে সম্পাদন করেছেন- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলি সঠিকভাবে সম্পাদন করেছেন আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করি। ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, কার্যাবলি বণ্টন, নির্দেশনা প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের সামগ্রিক প্রক্রিয়া। সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ করে। উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ প্রথমেই আগামী ৬ মাসে তাদের প্রতিষ্ঠানের করণীয় কার্যক্রম নির্ধারণ করেন, যা ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনার অন্তর্ভুক্ত। এরপর পরিকল্পনা অনুযায়ী সব কাজ কর্মীদের মাঝে বণ্টন করে দেয়া ব্যবস্থাপনার সাংগঠনিক কাজ। এছাড়া কর্মীদের সঠিক নির্দেশনা প্রদান এবং নিয়ন্ত্রণ কার্যাবলির মাধ্যমে প্রতিষ্ঠানের যথাযথ লক্ষ্য অর্জিত হয়েছে। এভাবে ব্যবস্থাপনার প্রতিটি কাজ তারা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করেছেন। এ থেকে বোঝা যায়, উক্ত প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের প্রয়োগ লক্ষণীয়, যা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলি সঠ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর