জনাব সিদ্দিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সিদ্দিক ব্যবস্থাপনার নিম্নস্তরে কর্মরত রয়েছেন। নিম্নস্তরের ব্যবস্থাপকগণ সরাসরি শ্রমিক-কর্মীদের পরিচালনার সাথে জড়িত থাকেন। ফোরম্যান, সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার, নিম্নস্তরের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। উদ্দীপকের জনাব সিদ্দিক যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন উক্ত প্রতিষ্ঠানে তার অধীনস্থ শ্রমিক-কর্মীরা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন-ভাতাদি কম পান। এজন্য জনাব সিদ্দিকের অধীনস্থ শ্রমিক-কর্মীরা তার নিকট বেতন বৃদ্ধির আবেদন করেন। তিনি বিষয়টি বিক্রয় ব্যবস্থাপক জনাব সামীকে জানান, যিনি মধ্যস্তরের ব্যবস্থাপক হিসেবে পরিচিত। তাছাড়া জনাব সিদ্দিক মধ্যস্তরের ব্যবস্থাপকদের নির্দেশ অনুসারে তার অধীনস্থ শ্রমিক-কর্মীদের পরিচালনা করেন। তাই বলা যায়, জনাব সিদ্দিক একজন নিম্নস্তরের ব্যবস্থাপক হিসেবে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সিদ্দিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর