উদ্দীপকে জনাব মেহের কোন প্রকার প্রেষণা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মেহের আর্থিক প্রেষণা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন। আর্থিক প্রেষণা হলো অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থা। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকে মেহের সাভার রপ্তানি প্রক্রিয়াজতাকরণ এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে কর্মচারীদের সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। তিনি চান তার প্রতিষ্ঠানের কর্মীরা প্রণোদিত হয়ে যেন কাজ সম্পাদন করেন। এ ধরনের অর্থগত সুবিধা আর্থিক প্রেষণার অন্তর্গত। সুতরাং, জনাব মেহের আর্থিক প্রেষণার ওপর গুরুত্বারোপ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মেহের কোন প্রকার প্রেষণা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর