উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধব ও আধুনিক নয়- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন হলো কর্মকেন্দ্রিক, যা কর্মীবান্ধব ও আধুনিক নয়- আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করি। কর্মকেন্দ্রিক নেতৃত্ব হলো যে নেতৃত্বের মাধ্যমে কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায়কেই নেতা প্রাধান্য দেন। এরূপ নেতৃত্ব কর্মীদের কাম্য নয়। উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা, তা তত্ত্বাবধান করেন। যেকোনোভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। যে কারণে জনাব ইকবাল অনেক সময় অধিক কর্তৃত্ব প্রয়োগ বা ভয়-ভীতি প্রদর্শন করেও কাজ আদায়ের চেষ্টা করেন। এক্ষেত্রে তার মনোভাব কর্ম কেন্দ্রিক। জনাব ইকবাল প্রতিষ্ঠানে যে নেতৃত্ব প্রদান করেন তাতে কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে না। এতে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিহীন হয়ে পড়ে। এ ধরনের নেতৃত্বের ফলে কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, জনাব ইকবালের এ কর্মকেন্দ্রিক নেতৃত্ব তার প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও উন্নয়নে বাধা সৃষ্টি করে থাকে। এরূপ নেতৃত্ব কর্মীবান্ধব ও আধুনিক নয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর