উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে নতুন করে গৃহীত পরিকল্পনাটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে হাসিব করপোরেশন উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের আলোকে যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে তা যৌক্তিক। নমনীয়তা হলো পরিবর্তীত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে পরিকল্পনায় পরিবর্তন আনার সুযোগ রাখা। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পরিকল্পনায় এ ধরনের সুযোগ রাখা হয়। উদ্দীপকের হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সবসময় নগদে পণ্য বিক্রয় করে থাকে। সম্প্রতি পরিবর্তীত পরিস্থিতিতে তারা ধারেও পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আগামী ১ বছরের জন্য ধারে বিক্রয় সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের সর্বস্তরে নির্দেশ দেয়া হয়েছে। উক্ত নির্দিষ্ট সময়ে এ নতুন পরিকল্পনায় সফলতা না আসলে নগদ বিক্রয় কার্যক্রমই পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা নমনীয় হওয়ায় পরিবর্তীত পরিস্থিতিতে তা পরিবর্তন করা সম্ভব হয়েছে। তাই বলা যায়, হাসিব করপোরেশন পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে নতুন করে গৃহীত পরিকল্পনাটির যৌক্…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর