নগদে পণ্য বিক্রয়ের পরিকল্পনাটি কোন ধরনের স্থায়ী পরিকল্পনা? ব্যাখ্যা করো।
উত্তর: নগদে পণ্য বিক্রয় স্থায়ী পরিকল্পনার নীতির অন্তর্ভুক্ত। নীতি হলো কোনো কাজের নির্দিষ্ট নিয়ম-কানুন বা পথ নির্দেশিকা। নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনা করলে কাজে গতিশীলতা আসে। ফলে সিদ্ধান্ত গ্রহণে সময় লাগে। উদ্দীপকে হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সবসময় নগদে পণ্য বিক্রয় করে থাকে। এ বিক্রয় কার্যটি পৌনঃপুনিক ঘটে। আর পৌনঃপুনিক কাজের জন্য প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে একই নিয়ম মেনে পণ্য বিক্রয় করে। একই নিয়ম মেনে কাজ করায় সিদ্ধান্ত গ্রহণে সময়ও লাগে। ফলে উদ্দেশ্য অর্জন সহায়ক হয়। এসব বৈশিষ্ট্যের কারণে স্থায়ী পরিকল্পনার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, নগদে পণ্য বিক্রয় স্থায়ী পরিকল্পনার নীতির অন্তর্গত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নগদে পণ্য বিক্রয়ের পরিকল্পনাটি কোন ধরনের স্থায়ী পরিকল্পনা? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর