উদ্দীপকে বর্ণিত সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি- পদ্ধতি অনুযায়ী কোন ধরনের যোগাযোগ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাইবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে লিখিত যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। লিখিত যোগাযোগ বলতে শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ করাকে বোঝায়। যোগাযোগের ক্ষেত্রে এটি একটি উত্তম পদ্ধতি। উদ্দীপকে সুন্দরবন প্রাকৃতিক ঐতিহ্যমণ্ডিত একটি স্থান। প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসে। পর্যটক ও আশেপাশের অধিবাসীদের জন্য কর্তৃপক্ষ নিরাপদ জায়গাসমূহ যেমন চিহ্নিত করে দিয়েছে, তেমনি বিপজ্জনক জায়গায়ও সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এরূপ কাজ লিখিত যোগাযোগ পদ্ধতির অন্তর্ভুক্ত। কারণ সাইনবোর্ডে সব তথ্য লিখিত আকারে প্রকাশ করা হয়। তাই বলা যায়, উক্ত সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি লিখিত যোগাযোগ পদ্ধতির আওতাভুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি- পদ্ধতি অনুযায়ী কোন …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর