জনাব আজওয়াদের ভূমিকা যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছে- মূল্যায়ন করো।
উত্তর: জনাব আজওয়াদ ফলাবর্তনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছেন। ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রেরিত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে বোঝায়। একটি তথ্য বা সংবাদ প্রাপকের নিকট পৌঁছানোর পর প্রাপক তার প্রতিক্রিয়া ব্যক্ত করলে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। উদ্দীপকে কর্তৃপক্ষ পর্যটকদের পরিদর্শনের জন্য বিপজ্জনক জায়গা সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু দুঃসাহসিক পর্যটক সানি উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে ও বিপদে পড়ে, সাহায্যের জন্য চিৎকার করে। তার গাইড আজওয়াদ জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে তাকে উদ্ধার করে। আর এই কাজটি ফলাবর্তনের সাথে সম্পৃক্ত। কারণ ফলাবর্তনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যোগাযোগের উদ্দেশ্য অর্জিত হয়। তাই বলা যায়, জনাব আজওয়াদ যে ভূমিকা পালন করেছেন তা যোগাযোগ প্রক্রিয়ার ফলাবর্তনের মাধ্যমে উক্ত প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আজওয়াদের ভূমিকা যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণতা দান করেছে- মূল্…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর