তুমি কি মনে করো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে? উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি উদ্দীপকের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ যথা: আদর্শমান নির্ধারণ, প্রকৃত কার্যফল পরিমাপ, প্রকৃত কার্যফলের সাথে আদর্শমানের তুলনা, বিচ্যুতি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ প্রভৃতি যথাযথ পালন করতে হয়। উদ্দীপকে হাসিন বেকারি লি.-এর কর্তৃপক্ষ তার শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কর্মসময়ের মধ্যে ৭,০০০ পিস বিস্কুট উৎপাদনের নির্দেশ দেয়। যা নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ আদর্শমান নির্ধারণের সাথে সম্পৃক্ত। মাসশেষে দেখা গেল ১,৮০,০০০ পিস বিস্কুট উৎপাদিত হয়েছে। যা প্রকৃত কার্যফল পরিমাপের সাথে সম্পৃক্ত। আদর্শমান অনুযায়ী বিস্কুট উৎপাদন না হওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বিচ্যুতির কারণ উদঘাটন করলেন। এটি নির্ণয়ের পর সর্বশেষ যে কাজটি করেছেন সেটি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সাথে সম্পৃক্ত। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হও…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর