বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। একার্থক পরিকল্পনা কোনো একটি বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। তবে প্রণীত পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা পরে আর ব্যবহার করা হয় না। উদ্দীপকের মি. সবুজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি ফাস্ট ফুডের দোকান দিলেন। উন্নতমানের খাবার সরবরাহের কারণে তার দোকান যথেষ্ট সুনাম অর্জন করল। আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুষ্ঠিত হয় এবং এর একটি বিশেষ প্রয়োজন রয়েছে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর মেলাটি শেষ হয়ে যায়। তাই বলা যায়, বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন বৈশিষ্ট্যানুযায়ী একার্থক পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ব…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর