মি. সবুজের পরবর্তী গৃহীত পরিকল্পনার সুবিধা সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মি. সবুজের পরবর্তীতে গৃহীত পরিকল্পনাটি হলো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর তা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত বারবার ব্যবহৃত হয়। একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবেলার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণীত হয়। উদ্দীপকের মি. সবুজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি ফাস্ট ফুডের দোকান দিলেন। উন্নতমানের খাবার সরবরাহের কারণে তিনি সুনাম ও প্রচুর মুনাফা অর্জন করলেন। তাই মি. সবুজ ভবিষ্যতে অধিকতর সুবিধা অর্জনের জন্য বাণিজ্য মেলা শেষে ব্যবসায়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এক্ষেত্রে ব্যবসায়টি চালিয়ে যাওয়ার জন্য মি. সবুজকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে না। ফলে নতুন পরিকল্পনা প্রণয়ন করার ঝামেলা ও ব্যয় হতে তিনি অব্যাহতি পাবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। তাছাড়া নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তিনি একই পরিকল্পনা বারবার ব্যবহার করতে পারবেন। তাই বলা যায়, মি. সবুজ স্থায়ী পরিকল্পনা গ্রহণের ফলে এসব সুবিধা পাবেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. সবুজের পরবর্তী গৃহীত পরিকল্পনার সুবিধা সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর