প্রেষণা চক্রটি ব্যাখ্যা করো।
উত্তর: প্রেষণা প্রক্রিয়ার ধাপগুলো (অভাব, তাড়না, অভাবপূরণ ও সন্তুষ্টি অর্জন) পর্যায়ক্রমে আবর্তিত হওয়াকে প্রেষণা চক্র বলে। কর্মীর মধ্যে কোনো কিছুর অভাব জাগ্রত হলে তা পূরণের জন্য সে অস্থির হয়ে ওঠে। প্রেষণার মাধ্যমে কর্মীর এ অভাব পূরণ হয়, যার ফলে কর্মীর সন্তুষ্টি অর্জিত হয়। কর্মীর একটি অভাব পূরণ হলে নতুন আরেকটি অভাব সৃষ্টি হয়। এ নতুন অভাব পূরণের জন্য আবার প্রেষণার ধাপগুলো পর্যায়ক্রমে করা হয়। এরূপ অভাববোধ এবং তা পূরণের প্রক্রিয়াটি অবিরামভাবে চলতে থাকে। এটিই হলো প্রেষণা চক্র।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রেষণা চক্রটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর