নাভানা টেক্স লি.-এর এ ধরনের সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: নাভানা টেক্স লি.-এর সংগঠন কাঠামোটি হলো কার্যভিত্তিক সংগঠন। কাজে গতিশীলতা আনার জন্য এ ধরনের সংগঠন খুবই উপযোগী। কার্যভিত্তিক সংগঠন হলো এমন এক ধরনের সংগঠন, যেখানে প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বৃহদায়তন ও উৎপাদনধর্মী প্রতিষ্ঠানগুলোতে প্রধানত কার্যভিত্তিক সংগঠন ব্যবহৃত হয়। এতে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করা সহজ হয়। উদ্দীপকে নাভানা টেক্স লি. একটি বৃহদায়তন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করে। অতঃপর প্রত্যেক বিভাগের দায়িত্ব একেকজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করে। বিশেষজ্ঞগণ প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে তারা কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার করেন। বৃহদায়তন ও উৎপাদনধর্মী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিভাগ থাকে এবং বিভাগীয় কাজগুলোও আলাদা থাকে। সেক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন উপযোগী। কার্যভিত্তিক সংগঠনে বিশেষজ্ঞ কর্মীদের তত্ত্বাবধানে প্রত্যেকটি বিভাগ ছেড়ে দেয়ায় বিশেষায়নের সুবিধা পাওয়া যায়। এতে করে উৎপাদন ও মানে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়। ফলে প্রাতিষ্ঠানিক কার্যাবলি সফলতার সাথে সম্পন্ন হয়। তাই বলা যায়, নাভানা টেক্স লি.-এর কার্যভিত্তিক সংগঠন ব্যবহার করা যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নাভানা টেক্স লি.-এর এ ধরনের সংগঠন কাঠামো ব্যবহারের যৌক্তিকতা বিশ্লে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর