উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব মামুন প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং দক্ষ সুপারভাইজার নিয়োগ দিয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধির পাশাপাশি হাতে-কলমে শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশিক্ষণ হলো কর্মী উন্নয়নের একটা আনুষ্ঠানিক উপায়। আর দক্ষতা হলো কম সময় ও ব্যয়ে অধিক উৎপাদনের ক্ষমতা। উদ্দীপকের প্রতিষ্ঠানে দেখা যায় নির্দিষ্ট সময় শেষে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেনি। এতে উৎপাদন ব্যবস্থাপক জনাব মামুন কাঙ্ক্ষিত ফল লাভের জন্য অধীনস্থ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজার নিয়োগ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর কার্যদক্ষতার পাশাপাশি মনোবলও বৃদ্ধি পায়। এতে কর্মী তার কাছ সম্পর্কে জানতে পারে এবং তা নৈপুণ্যের সাথে সম্পাদন করে। অপরদিকে একজন দক্ষ সুপারভাইজার কম ব্যয়ে ও সময়ের মধ্যে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানের ঘাটতি দূর করার জন্য জনাব মামুন যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য গৃহীত ব্যবস্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর