বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে নতুন নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে? তোমার মতামত দাও।
উত্তর: বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে স্বৈরতান্ত্রিক নির্দেশনার পরিবর্তে পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে হবে। স্বৈরতান্ত্রিক নির্দেশনায় নেতা সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করেন। আর পরামর্শমূলক নির্দেশনা হলো অধস্তনদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে প্রত্যেকটি কাজের সিদ্ধান্ত গ্রহণ করা। কর্মীদের কাছ থেকে কাজ আদায়ের জন্য পরামর্শমূলক নির্দেশনাই বেশি উপযোগী। উদ্দীপকে জেনারেল ম্যানেজার মি. আশরাফ বিভাগীয় প্রধানদের সাথে সভা করে কাজের নির্দেশ প্রদান করেন। কিন্তু তার বিক্রয় ব্যবস্থাপকের চিন্তা এভাবে সভা না করে অধস্তনদের টার্গেট নির্ধারণ করে দিয়ে চাপ দিলে কাজ ভালো হবে। অর্থাৎ তারা স্বৈরতান্ত্রিক নির্দেশনা অনুসরণ করছে। স্বৈরতান্ত্রিক নির্দেশনায় কর্মীরা কাজকে ভয় পায়। স্বতঃস্ফূর্তভাবে তারা কাজে মনেযোগ পোষণ করে না। ফলে প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও বিক্রয় ব্যবস্থাপকদের চিন্তা প্রথমদিকে কিছুটা কাজে আসলেও পরে বিক্রয় কমেছে। অথচ পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে কর্মীদের কাজের নির্দেশ প্রদান করলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করেন। তাই বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে স্বৈরতান্ত্রিক নির্দেশনার পরিবর্তে পরামর্শমূলক নির্দেশনা গ্রহণ করতে হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বিক্রয় ব্যবস্থাপককে ভালো করতে হলে নতুন নির্দেশনা পদ্ধতি গ্রহণ করতে …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর