জনাব সিয়ামের প্রথম কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সিয়ামের প্রথম কাজটি হলো সংগঠিতকরণ। সংগঠিতকরণ বলতে প্রতিষ্ঠানের কার্যাবলি চিহ্নিত করে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করে এক বা একাধিক ব্যক্তি এবং উপায় উপাদানের মধ্যে ফলপ্রসূ ও সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি করার প্রক্রিয়াকে বোঝায়। উদ্দীপকের জনাব সিয়াম পূর্বের গৃহীত যুগোপযোগী পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো বিভক্ত করেন। অতঃপর বিদ্যমান কর্মীদের মধ্যে তিনি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং বণ্টন করেন। দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করার পর কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে দেন। এসব কাজ সংগঠিতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, জনাব সিয়ামের প্রথম কাজটির ধরন হলো সংগঠিতকরণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সিয়ামের প্রথম কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর