নিয়ন্ত্রণ কার্যক্রমটি সফল করতে জনাব সিয়াম কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নিয়ন্ত্রণ কাজটি সফল করতে জনাব সিয়াম সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য বিচ্যুতির কারণ নির্ধারণ করে তা সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দীপকের জনাব সিয়াম আধুনিক, উপযুক্ত, মিতব্যয়ী ও বাস্তবসম্মত নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেন এবং শ্রমিকদের মধ্যে ব্যাখ্যা করেন। কিন্তু শ্রমিকগণ বিয়ষটি ভালোভাবে না নেয়ায় নিয়ন্ত্রণ ব্যাহত হয়। ফলে প্রাতিষ্ঠানিক ক্ষতির সম্মুখীন হতে হয়। জনাব সিয়াম সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী সংশোধনী ব্যবস্থা নিতে পারেন। প্রতিষ্ঠানের শ্রমিকদের দ্বারা কার্য সম্পাদনে তিনি কেন ব্যর্থ হচ্ছেন সেই কারণ তিনি চিহ্নিত করতে পারেন। পরবর্তীতে তাদের জন্য কার্যকর হবে এমন ব্যবস্থা নিলে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। এভাবে প্রতিষ্ঠানের কাজের ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করে বিভিন্ন ধরনের সংশোধনমূলক ব্যবস্থা বা কৌশল পরিবর্তন করে জনাব সিয়াম নিয়ন্ত্রণ কাজটি সফল করতে পারেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়ন্ত্রণ কার্যক্রমটি সফল করতে জনাব সিয়াম কী পদক্ষেপ গ্রহণ করতে পার…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর