উদ্দীপকে জনাব তারিক হাসান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদ ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব তারিক হাসান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছেন। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে শীর্ষ নির্বাহী কর্তৃক পাঁচ বছরের অধিক সময়ের জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। এটি ভবিষ্যৎ ও অনিশ্চিত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। উদ্দীপকে জনাব তারিক হাসান তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালক। তিনি কোম্পানির পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। তিনি কোম্পানির উৎপাদন কাজের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। তার প্রণীত পরিকল্পনাটি পাঁচ বছরের অধিক সময়ের জন্য প্রণয়ন করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদনের পরিকল্পনাটি মেয়াদ ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব তারিক হাসান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদ ভিত…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর