উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সেতু নির্মাণের জন্য প্রকৃতি/বৈশিষ্ট্য বিচারে একার্থক পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক বলে আমার মনে হয়। একার্থক পরিকল্পনা কোনো একটি বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। তবে প্রণীত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে গেলে পুনরায় উক্ত পরিকল্পনার গ্রহণযোগ্যতা থাকে না। উদ্দীপকে জনাব তারিক হাসান তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালক। পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত হওয়ায় একটি সেতু নির্মাণের কাজ পান। উক্ত সেতু নির্মাণের জন্য তিনি একটি পরিকল্পনা গ্রহণ করবেন। তবে সেতু নির্মাণ হয়ে গেলে পরিকল্পনাটির কার্যকারিতা হারাবে। অর্থাৎ, পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার স্বরূপ। জনাব তারিকের পরিকল্পনাটি শুধু সেতু নির্মাণের জন্যই গ্রহণ করা হবে। সেতু নির্মাণ শেষে এর কার্যকারিতা শেষ হয়ে যাবে। কারণ পরিকল্পনাটি শুধু বিশেষ কাজ সম্পন্ন করার জন্যই প্রণয়ন করা হবে। অন্য কোনো সেতু নির্মাণের জন্য আবার নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাই বলা যায়, সেতু নির্মাণের জন্য একার্থক পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর