উদ্দীপকে পদ্মা ব্যাংক লি.-এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পদ্মা ব্যাংক লি.-এর গৃহীত পদ আবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য যথার্থ হয়েছে। কর্মীদের কাজের মান উন্নয়নে পদ পরিবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। প্রতিষ্ঠানে সমপর্যায়ের বিভিন্ন কাজ শেখানোর জন্য কর্মীকে এক দায়িত্ব থেকে অন্য দায়িত্ব অর্পণের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণের কারণে কর্মী বিভিন্ন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পারে। উদ্দীপকের পদ্মা ব্যাংক লি. প্রশিক্ষণের জন্য পদ পরিবর্তন বা আবর্তন পদ্ধতি অবলম্বন করেছে। এ পদ্ধতিতে কর্মীকে এক বিভাগ থেকে অন্য বিভাগের কাজের দায়িত্ব দেওয়া হয়। ফলে কর্মী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করতে পারে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নানা ধরনের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে। ফলে কোন পরিস্থিতিতে কর্মীকে কী করতে হবে তা সে সহজে বুঝতে পারে। এতে প্রতিষ্ঠানে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, পদ্মা ব্যাংক লি.-এর পদ আবর্তন প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পদ্মা ব্যাংক লি.-এর গৃহীত প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বি…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর