উদ্দীপকে পদ্মা ব্যাংক লি.-এ বিভিন্ন বিভাগে কাজ করে আরমান কোন ধরনের প্রশিক্ষণ পেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পদ্মা ব্যাংক লি.-এ বিভিন্ন বিভাগে কাজ করার মাধ্যমে আরমান পদ আবর্তনের প্রশিক্ষণ পেয়েছেন। পদ আবর্তনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের এক পদ থেকে অন্য পদে বদলি করে বিভিন্ন কাজে ও পরিস্থিতিতে পারদর্শী করে তোলা হয়। এরূপ পদ্ধতির সবচেয়ে ইতিবাচক দিক হলো কর্মীরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। উদ্দীপকের পদ্মা ব্যাংক লি. ২০ জন প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে। আবেদনকারীদের মধ্যে আরমান লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হন। ব্যাংকে যোগদানের পর তাকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজ করতে হয়েছে। এতে আরমান প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজ সম্বন্ধে ধারণা অর্জন করেছেন। এসব বৈশিষ্ট্য পদ আবর্তন প্রশিক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, আরমান ব্যাংকে পদ আবর্তনের প্রশিক্ষণ পেয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পদ্মা ব্যাংক লি.-এ বিভিন্ন বিভাগে কাজ করে আরমান কোন ধরনের …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর