উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কোন মূলনীতিকে প্রধান্য দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতিকে প্রাধান্য দেয়া হয়েছে। এ নীতি অনুযায়ী একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কতজন অধস্তন কর্মী কাজ করবে তা নির্ধারণ করা হয়। কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করা হয়। একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করার জন্য এ নীতি ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব রায়হান কবির নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। তিনি তার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোকে এমনভাবে তৈরির চিন্তা করছেন, যেন প্রত্যেক নির্বাহীর অধীনে কাম্য সংখ্যক অধস্তন থাকে। এতে নির্বাহী সরাসরি অধস্তনদের কাজ তদারক করতে পারবেন। তাই বলা যায়, জনাব রায়হান কবির তার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামাতে সংগঠনের কাম্য পরিসর নির্ণয়ের নীতি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানে সাফল্য লাভের আশা করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কোন মূলনীতিকে প্র…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর