উদ্দীপকে জনাব রায়হান কবিরের পরিকল্পিত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব রায়হান কবিরের পরিকল্পিত মেট্রিক্স সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠানের জন্য যথার্থ হবে। মেট্রিক্স সংগঠন হলো দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামো। এটি হলো এক ধরনের মিশ্র সংগঠন। এরূপ সংগঠন জটিল বা বৃহদায়তন প্রকৃতির প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী। উদ্দীপকে জনাব রায়হান কবির নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি তার প্রতিষ্ঠানে ঔষধ, প্রসাধন ও খাদ্য সামগ্রী উৎপাদন করতে চান। এ লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন দ্রব্যের জন্য দ্রব্য ব্যবস্থাপক এবং বিভিন্ন কাজের জন্য কার্য ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করছেন, যা মেট্রিক্স সংগঠনের সাথে মিল পাওয়া যায়। মেট্রিক্স সংগঠনে দ্রব্য ও কার্যভিত্তিক ব্যবস্থাপক একসাথে কাজ করেন। উভয় ব্যবস্থাপকের পারস্পরিক চেষ্টা, সমন্বয় ও সহযোগিতার মধ্য দিয়ে আপনা-আপনি কাজের মধ্যে এক ধরনের গতির সঞ্চার হয়। তাই জনাব রায়হান কবিরও তার প্রতিষ্ঠানে মেট্রিক্স সংগঠন ব্যবহার করতে চান। সুতরাং, জনাব রায়হান কবিরের পরিকল্পিত মেট্রিক্স সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠানের জন্য যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রায়হান কবিরের পরিকল্পিত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর