জনাব জহির কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: জনাব জহির কর্তৃক গৃহীত বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সহজ হয়। প্রতিষ্ঠানের কার্যকর ও সফল নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপরই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নির্ভর করে। বাজেটীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। উদ্দীপকে জনাব জহির তার প্রতিষ্ঠানের কার্যকর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেছেন। এতে প্রত্যেক বিভাগের কাজের আদর্শমান ঠিক থাকায় সহজে সমন্বয়সাধন সম্ভব হয়েছে। এছাড়াও আগে থেকে হিসাব পরিকল্পনা থাকায় কেউ বেশি খরচ করতে পারেন না। এতে প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জনে সুবিধা হয়। জনাব জহিরের এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কম খরচে উন্নতমানের পণ্য উৎপাদন সম্ভব হয়। যা কর্মীদের সামর্থ্য ও সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জনে সক্ষম হতে পারে। অধিকন্তু কাজের সম্ভাব্য সময় ও ব্যয় পূর্বনির্ধারিত থাকে বিধায় অপচয় রোধ করা সম্ভব হয়। তাই বলা যায়, বাজেটীয় নিয়ন্ত্রণে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কি না তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জহিরের প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব জহির কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা উদ্দীপকের আল…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর